রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি জানিয়েছে, অভিযানকালে আটক ৭৩ জনের কাছ থেকে ৮০১ গ্রাম হেরোইন, ২ হাজার ৮৫৬ পিস ইয়াবা, ১৩ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও ৫০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

এইচএন