[b]ঢাকা:[/b] বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জামিন ও রিমান্ড আবেদন নাকোচ করেছেন আদালত।
একইসঙ্গে পাঁচ কার্য দিবসের মধ্যে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম আলী মাসূদ শেখ এ আদেশ দেন।
এর আগে খোকার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা প্রচেষ্টার অভিযোগে গত বছরের ১৮ নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।
আদালতে আসামী পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট সানাউল্যা মিয়া।
অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন আব্দুল্লাহ আবু।
খোকার জামিন ও রিমান্ড নাকোচ
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জামিন ও রিমান্ড আবেদন নাকোচ করেছেন আদালত। একইসঙ্গে পাঁচ কার্য দিবসের মধ্যে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুক্তিযোদ্ধা সাবেক এমপি ঠুনকো অপরাধে মেজর আখতারুজ্জামানের রিমান্ড কেন?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে আদালত। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
















