শিশু শাহাদাত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যার চেষ্টার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুব রবিবার দুপুরে জামিন মঞ্জুর করেন।

পরে আদালত পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি গাইবান্ধা আমলী আদালতে (সুন্দরগঞ্জ) থেকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করে।

সংসদ সদস্য লিটনের আইনজীবী এ্যাডভোটেক সিরাজুল ইসলাম বাবু জানান, ষষ্ঠ দফায় ১০ এপ্রিল পর্যন্ত লিটন অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

রবিবার দুপুরে সপ্তম বারের মত আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়। পরে বিচারক শুনানী শেষে লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত ১৫ অক্টোবর থেকে লিটন গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ করেছেন।

 

এমআইএস।