প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।একই সঙ্গে সম্পাদক মতিউর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।
এরআগে আদালতে দাখিল করা হলফনামা সম্পর্কে ব্যাখ্যা দিতে মঙ্গলবার সকালে হাইকোর্টে হাজির হন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
প্রথম আলোর পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক। অপরদিকে রুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা 'মিনিটে একটি জামিন কিভাবে?' ও ১ মার্চ 'ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা' শীর্ষক নিবদ্ধ প্রথম আলোতে প্রকাশিত হয়।
গত ২ মার্চ হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ লেখার জন্য প্রথম আলোর সম্পাদক ও ওই যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে রুল জারি করেন। এ রুলের ওপর ৬ মার্চ থেকে তিন দিন শুনানি করেন আইনজীবীরা।
[b]ঢাকা, জিই ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
মিজানুরকে ৫ হাজার টাকা জরিমানা
প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।একই সঙ্গে সম্পাদক মতিউর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।





