রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বোমা মেরে হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন কার্য তালিকা থেকে বাদ করে দিয়েছেন চেম্বার বিচারপতি।
বৃহস্পতিবার আপিলবিভগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর চেম্বার জাজ মামলাটি কার্য্য তালিকা থেকে বাতিলের এই আদেশ দেন।
এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতি বরাবর এ আবেদন করা হয়। আবেদনে হাইকোর্ট থেকে দেয়া জামিন আদেশ স্থগিত করার জন্য বলা হয়।
আদালতের শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন সেলিম উদ্দিন,অপরদিকে ফখরুলের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন,সাগীর হোসেন লিয়ন ও রাগিফ রউফ।
গত ৭ এপ্রিল জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মির্জা ফখরুলকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর আদালত থেকে জামিনে মুক্তি পান।
গত বছরের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় এস আর অটোমোবাইলের সামনে রাস্তার ওপর যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে হাবিব নামে এক যাত্রী নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, একেএ, ১০ এপ্রিল (টাইম নিউজ) // জেএ
[/b]
অপরাধ
ফখরুলের জামিন স্থগিতের আবেদন বাতিল
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বোমা মেরে হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশ স্থগিত চেয়ে করা





