চুয়াডাঙ্গায় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।
এর আগে ভোরে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৬৪টি শাড়ি, ৫৭৯টি থ্রি পিস ও ২ হাজার ৮৫২ মিটার থান কাপড় আটক করে বিজিবি। এ সময় ট্রাকচালক ও তার সহকারিকে আটক করতে পরেনি তারা।
চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ দাবি করেন আটক ট্রাকসহ ওই সকল বস্ত্রের দাম ৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
তিনি আরও বলেন, ট্রাকের নাম্বার প্লেট চোরাকারবারীরা বারবার পাল্টানোর কারণে ট্রাকটির সঠিক নাম্বার জানানো সম্ভব হচ্ছেনা।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





