পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও চিপহুইপ আ স ম ফিরোজ ঋণ খেলাপী হয়েও কোন আইনে সংসদ সদস্য পদে বহাল আছেন জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
পটুয়াখালী পৌরসভার মেয়র জিয়াউল হক রিটটি দায়ের করেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মইনুল ইসলাম।
[b]ঢাকা,১০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ/এফএ
[/b]