যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার তিনি ঢাকার সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা টিপুকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আগামী ২৩ আগস্ট আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





