বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও উন্নয়ন (ময়মনসিংহের) সাবেক সহকারি প্রকৌশলী মো. মাইদুল ইসলাম এবং সাবেক জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা হোসনে আরার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,অর্থ অত্মসাৎ, নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

দুদকের নিয়মিত সভায় গত সোমবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়েরের করা হচ্ছে।

এদিকে ময়মনসিংহ জেলার ৫ নং- গোয়াতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন শামছুর রশিদের (মজনু) বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

২০০৬ সালে ২ ফেব্রুয়ারি সাবেক চেয়ারম্যন শামছুর রশিদের (মজনু) বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দন্ডবিধি ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করে দুদক।

ঢাকা,একে, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর