আদালতের রায়ের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ বুধবার রিট আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ জানান, আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জনের প্রাণহানির মামলায় ঘাতক বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে ধর্মঘট ডাকা হয়।

এমবি