বিচার বিভাগ ও উচ্চ আদালত সম্পর্কে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য গণমাধ্যমে প্রচার-প্রকাশের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার এহসানুর রহমান।

পরে জুলফিকার আলী বলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান, অবসরপ্রাপ্ত এ বিচারপতি কিছুদিন ধরে বিচার বিভাগ, উচ্চ আদালত ও প্রধান বিচারপতি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন। এ বক্তব্যগুলো গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে।

যাতে দেখা যায়, এ বক্তব্যগুলো মানহানি এবং আদালত অবমাননাকর।

সংবিধানে (৩৯ অনুচ্ছেদ) তার বক্তব্য দেয়ার জন্য স্বাধীনতা আছে। কিন্তু সেখানে কিছু বাধা-নিষেধও আছে। যেটা তিনি মানছেন না।

এসএম