নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো। মির্জা ফখরুল চিকিৎসার জন্য বিদেশে থাকায় আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় শেরেবাংলা নগর থানার এএসআই রুলন আমীন এ মামলাটি দায়ের করেন।

এআই