প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।
প্রশিকার চেয়ারম্যান ছাড়া অন্য আসামিরা হলেন প্রশিকার নির্বাহী পরিচালক কাজী খাজী আলম, পরিচালক আলতাফ হোসেন, আবুল কাশেম, মাহবুবুল আলম ও উপ-পরিচালক আলমগীর হোসেন।
মামলার এজহারে বলা হয়, প্রশিকার কর্মকর্তা কামরুল ইসলাম শারীরিক অক্ষমতার কারণে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর চাকুরি থেকে অবসর নেন। ওই সময় তিনি প্রশিকার কাছ থেকে এক লাখ ৪৫ হাজার টাকা পাওনা থাকলেও পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিয়ে টাল বাহানা করতে থাকে।
গত বছরের ১১ সেপ্টম্বর কামরুল ইসলাম রুপনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালত তদন্তের নির্দেশ দিলে গত ২৩ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
তদন্তের ভিক্তিতে আজ  আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করেন আদালত।
[b]ঢাকা, জিই, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]