রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডিবি নর্থ এর সঙ্গে বাড্ডা ১০০ফিট (ভাটারা) এলাকায় র্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত দলের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও র্যাবের জ্যাকেটসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন গুলিবিদ্ধকে চিকিৎসা করাতে নিয়ে আসা বাড্ডা থানার এসআই নুরুল হক জানান, তিনজনের নাম এখনো জানা যায়নি। তিনজনেরই পায়ে গুলির চিহ্ন দেখা গেছে।
এএস





