আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

আজ (০৩ ডিসেম্বর) সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এই রিট করেন।

বিএনপিসহ অধিকাংশ দলের আপত্তির মধ্যেই এবার সংসদ নির্বাচনে প্রথমবার মত ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে।

একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ৬টি আসন ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৩০ ডিসেম্বর ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে। 

এমবি