বাংলাদেশের সকল অফিস-আদালতে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ সুপ্রিম কোর্টের  সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
রিটে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট সচিব, বাংলা একাডেমীর মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের রেজিস্টারকে বিবাদি করা হয়েছে।
আগামীকাল সোমবার বিচারপতি কাজী রেজাউল হক  ও এ বিএম আলতাফ হোসেনর সম্বনয়ে গঠিত  হাইকোর্টে  এ রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]