বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ২ ছেলের অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদকের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানাযায়, দুদকের কাছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশেদ জমির এবং নওফেল আরশাদ জমিরের বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। এছাড়া ব্যারিস্টার জমির উদ্দিনের ২ ছেলের মালিকানাধীণ ‘জমির টেলিকমের’বিরুদ্ধে বিটিসিএলের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
এদিকে ওই অভিযোগের তথ্য উপাত্ত যাচাই-বাছাই শেষে দুদক অনুসন্ধানের জন্য এ সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৮ ডিসেম্বর দুদক ৪ লাখ ৪০ হাজার ৮৭ টাকার ভুয়া বিদ্যুৎ বিল ও গ্যাসবিলের মাধ্যমে আত্মসাৎ ও রাস্ট্রের ক্ষতি সাধনের ঘটনায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
ঢাকা, একে,১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





