বিএনএস  গ্রুপের চেয়ারম্যান এন এস এইচ বুলুকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, এন এস এইচ বুলুর বিরুদ্ধে আয়কর ফাঁকি, অনুমতি ছাড়া ভবন নির্মাণ, বিল্ডিংয়ের পজিশন বিক্রি করে প্রায় ২২ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।
উত্তরার ৭ নম্বর সেক্টরের ৮৭ নম্বর প্লটে অবস্থিত বিএনএস সেন্টার বুলু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিজাইন বহির্ভূতভাবে নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে বিল্ডিংয়ের পজিশন বিক্রির মাধ্যমে ২১ কোটি ৯১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে । আর এ সব অভিযোগ দুদক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

একে, জেএ