মুফতি আবদুল হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) সমাবেশ চলাকালে বোমা হামলায় বিস্ফোরণ আইনে দায়ের করা মামলায় এ অভিযোগ গঠন করা হয়।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ ইমরায়ুল কায়েস অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তারা হলেন- মুফতি আবদুল হান্নান, আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, ওলানা সাব্বির, মাওলনা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়। অন্যদিকে, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশ চলাকালে বোমা হামলায় আবুল হাসেম, হেমাঙ্গসু মণ্ডল ও মোক্তার হোসেনসহ পাচঁজন নিহত হন।

এ ঘটনা সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান মতিঝিল থানায় বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেন।

২০১৩ সালের ২৬ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ