সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে ২১টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেঞ্চ পুনর্গঠনের আদেশ জারি করেছেন।
পুনর্গঠনে নতুন ছয় বিচারপতিকে দ্বৈত বেঞ্চের নেতৃত্বে দেয়া হয়েছে এবং চার বিচারপতিকে একক বেঞ্চের ক্ষমতা দেয়া হয়েছে।
আগামী ২৬ জানুয়ারি থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন।
কেএইচ





