৫ মে হেফাজতের ঘটনায় পুলিশ হত্যা মামলাসহ পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম নেতা মুফতি আবু ওয়াক্কাস।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।
মুফতি ওয়াক্কাসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
খন্দকার দিলীরুজ্জামান বলেন, মোট সাত মামলায় আবেদন করেছিলেন মুফতি ওয়াক্কাস। এর মধ্যে এক মামলার ফাইল পাওয়া যায়নি।
তিনি বলেন, একটিতে জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। বাকী ৫ মামলায় ছয়মাস করে জামিন দেন আদালত।
তিনি বলেন, আমরা জামিন বাতিলের আপিল করব।
গত বছরের ৫ মে ঢাকার মতিঝিলে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ হত্যা, ভাংচুর ও পুলিশের ওপর হামলা করে হেফাজতের কর্মীরা। ওই ঘটনায় ৬ মে দায়ের করা পল্টন ও মতিঝিল থানার ৫ মামলায় সোমবার জামিন পান মুফতি ওয়াক্কাস।
গত বছরের ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মতিঝিল ও পল্টন থানায় ১০টি মামলা রয়েছে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১৭ জিই (টাইমনিউজবিডি.কম)[/b]
অপরাধ
হাইকোর্টে মুফতি ওয়াক্কাসের জামিন
৫ মে হেফাজতের ঘটনায় পুলিশ হত্যা মামলাসহ পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম নেতা মুফতি আবু ওয়াক্কাস।





