রাজধানীর সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল এ্যান্ড কলেজ মাঠে তমা গ্রুপের স্থাপনা নির্মান সামগ্রী রাখায় স্কুল ম্যানিজেং কমিটির চেয়ারম্যান ও নির্মাণ প্রতিষ্ঠান তমা গ্রুপের এমডিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন  হাইকোর্ট।
আগামী ১২ ফেব্রুয়ারি তাদেরকে আদালতে হাজির হতে বলা জন্য বলা হয়েছে।
একই সঙ্গে আদালত নির্দেশনায় আরও বলেন, স্কুল ম্যানিজিং কমিটির চেয়ারম্যানকে গ্রেফতার করে হাজিরা নিশ্চিত করতে রমনা থানার অফিসার্স ইন চার্জকে নির্দেশ দিয়েছেন আদালত।
ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিত রায় বলেন, ২০১৩ সালের ১৯জুন তমা গ্রুপের স্থাপনা নির্মান সামগ্রী রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়ে সিদ্বেশ্বরী স্কুল এন্ড কলেজের মাঠ তমা গ্রুপকে ইজারা বাতিল করতে বলেছিল এবং হাজিরা দিতে বলা হয়েছে কিন্তু তারা তা করেনি।
সিদ্ধেশ্বরী অ্যাপার্টমেন্ট ও বাড়ি মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের  ২০১৩ সালে এই রিটটি করেন।
রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২০১৩ সালের ১৯জুন রাজধানীর সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল ও কলেজ মাঠে তমা গ্রুপের স্থপানা নির্মান সামগ্রী রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। একইসঙ্গে দুই বছরের জন্য সিদ্বেশ্বরী স্কুল এন্ড কলেজের মাঠ তমা গ্রুপকে ইজারা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল।
স্থানীয় সরকার সচিব, শিক্ষা সচিব, ঢাকার জেলা প্রশাসক, কলেজের অধ্যক্ষ, স্কুল ও কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, তমা গ্রুপকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
রিট আবেদনে বলা হয়, ২০১৩ সালের ২১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১ জানুয়ারি সময়ের জন্য রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণে যন্ত্রপাতি রাখার জন্য সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল ও কলেজ মাঠ তমা গ্রুপকে ইজারা দেওয়া হয়। স্কুল ও কলেজ পরিচালনা পরিষদ এই ইজারা দেয়। এ সংক্রান্ত এক চুক্তিপত্রে বলা হয়, মগবাজার থেকে মৌচাক ফ্লাইওভারের কাজের জন্য স্কুলের মাঠকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পরিচালনা পরিষদের রেগুলেশন-২০০৯ এর ৪১ ধারা অনুসারে কোন স্কুলের সম্পত্তি হস্তান্তর করার ক্ষমতা পরিচালনা পরিষদের কাউকে দেওয়া হয়নি।  তাই কোনো কোম্পানিকে ইজারা দেওয়া অবৈধ।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৫ (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]