হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।
২০১৩ সালে সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় হাজিরা দিতে রোববার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে খুলনা কারাগার থেকে আদালতে নেওয়া হয়।
এর আগে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মামুনুল হককে পুলিশি হেফাজতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে আনা হয়।
এমবি





