বগুড়ায় এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবদুর রশিদ (৫৩)। আজ শুক্রবার সকাল সাতটার দিকে আদমদীঘি উপজেলায় ডুমুরিয়া গ্রামে বাড়ির পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

রশিদুল ইসলাম ডুমরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। লাশের গায়ে আঘাতের চিহ্ন ও বিবস্ত্র ছিল। এ ঘটনায় পুলিশ আবদুর রাজ্জাক ও তার স্ত্রী মাহফুজা বেগমকে আটক করেছে।

পুলিশ বলছে, একই গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মাহফুজা বেগম (২৮) সাথে রশিদুলের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে এর আগেও সালিশ হয়েছে। সে ঘটনার জেরে রশিদ খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রশিদুল ইসলাম ডুমুরিয়া গ্রামের নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফেরেননি।

আজ সকালে স্থানীয়রা তাঁর লাশ বাড়ির পাশে ইউক্যালিপটাস বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে তাঁর লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এমআর