পরিচ্ছন্ন নগরী গড়তে, গাড়ির ধোঁয়া থেকে শহরকে কলুষমুক্ত রাখতে প্রয়োজনে হেঁটে কোর্টে যাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মঙ্গলবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের যৌথ আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসকে সিনহা বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত রাখতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় (একদিন জোড় নম্বরের গাড়ি ও তার পরের দিন বেজোড় নম্বরের গাড়ি চলাচলের অনুমতি) নিয়ম মেনে চলার কথা বলেছেন। সেই সময় ভারতের প্রধান বিচারপতি কলুষমুক্ত নগরীর জন্য বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছিলেন। ওনার সঙ্গে একমত হয়ে আমিও একই কথা বলছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এআই





