রাজধানীর মিরপুরের একটি বাড়িতে এক কলেজ ছাত্রীকে গলাকেঁটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমেনা আক্তার রেশমা (১৮) বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান টাইমনিউজকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিরপুর-২, ব্লক-চ এর ৩ নম্বর রোডের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমেনা কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আলমগীর হোসেন ও সে বাবা-মায়ের সঙ্গে মিরপুরের একটি ভাড়া বাসায় থাকতেন।
তবে হত্যার কারণ এবং হত্যাকারীদের ব্যাপারে কিছু জানা যায়নি বলেও জানান এসআই মিজান।
এমআর/এআই





