রাজধানীর উত্তরা হতে ১১শ ৫০পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অটককৃতদে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ১১টায় উত্তরার বাউনিয়া এলাকা হতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক(ঢাকা মহানগরী পূর্ব) মুনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় উত্তরার বাউনিয়া এলাকা হতে ১১শ ৫০পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।
এআই/





