এবার ভুয়া মুক্তিযোদ্ধা পুলিশের অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেনকে ধরছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

আগামী ১৬ নভেম্বররের মধ্যে পুলিশের এ কর্মকর্তার বিরুদ্ধ মুক্তিযুদ্ধের ভুয়া সনদে চাকরির মেয়াদবৃদ্ধি, ব্যক্তিগত রেকর্ডপত্র এবং বয়স প্রমাণেরজন্য এসএসসি পাসের সনদসহ প্রয়োজনীয় নথিপত্র তলব করেছে দুদক।

জানাযায়,১৯৬০ সালে মে মাসে শেখ হিমায়েত হোসেন জম্ম গ্রহণ করেন। সে হিসেবে ১৯৭১ সালেতার বয়স ছিল   মাত্র ১০ বছর।

সোমবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোঃ জুলফিকার আলী পুলিশের আইজিপি দপ্তরে রেকর্ডপত্র চেয়ে চিঠি দিয়েছেন। ওইচিঠিতে পুলিশের অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেনের ডোসিয়ার, পিডিএস (পার্সোনাল ডাটাশিট), মুক্তিযোদ্ধা হিসেবে দাখিলকৃত সনদ, চাকরিতে যোগদানকালে পূরণকৃত ফরমের সত্যায়িত অনুলিপি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সার্ভিস রেকর্ড, মুক্তিযুদ্ধে যোগদানের প্রমাণপত্র, নিজের নাম সম্বলিত মুক্তিবার্তার (লাল বই) কপি আগামি ১৬ নভেম্বরের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে।

মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও ভুয়া সনদের মাধ্যমে চাকরির মেয়াদ বৃদ্ধির অভিযোগ রয়েছে পুলিশের অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেনের বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত   নেয়। একই সঙ্গে উপ-পরিচালক মোঃ জুলফিকার আলী অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেয়।

একে/এসএইচ