নিহত সাগীর রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন।
নিহতের স্ত্রী টিনা আক্তার জানান, আজ শনিবার সকালে সাগির দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগীরকে হত্যা করে ফেলে রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ বিষয়ে যারা জড়িত আছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এমএম