ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চানাচুর কিনে দেওয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে প্রতিবেশী কাঠমিস্ত্রী হাফিজুরের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করেছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা বলেন, শনিবার বিকালে তার মেয়ে খেলতে কাঠমিস্ত্রী হাফিজুরের বাড়িতে যায়।এ সময় হাফিজুর তাকে চানাচুর কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যায়। পরে চানাচুর কিনে ফেরার পথে স্থানীয় একটি কলা বাগানে নিয়ে হাফিজুর তাকে ধর্ষণ করে।এ কথা কাউকে বললে মেরে ফেলার ভয়ও দেখায়। পরে মেয়ে ফিরে এসে আমাদের ঘটনাটি জানায়।

মহেশপুর থানার পরিদর্শক এসএম আমানুল্লাহ জানান, এ ঘটনার পর থেকে কাঠমিস্ত্রী হাফিজুর পলাতক রয়েছে।

এম বিল্লাহ