কৌশলে দুদকে এরিয়ে যাচ্ছেন এনা প্রপার্টিজের এমডি ও রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক। দুদকে না এসে আইনের ফাঁক ফোকড়ে পাড় পাবার রাস্তা খুজঁচ্ছেন তিনি।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ পরিচালক যতন কুমার রায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন এনামুল হককে। তার বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে।
আাগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এমপি এনামুল হককে।কিন্তু সোমবার দুপুরে এনামুল হক বাহকের মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে ৩০দিনের সময় চেয়ে আবেদনপত্রটি জমা দেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ফলে মঙ্গলবার এনামুল হক আর দুদকে হাজির হচ্ছেন না।
গত ২২ জানুয়ারি কমিশন সভায় বিগত মহাজোট সরকারের সাত মন্ত্রী-এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এনামুল হক ছাড়া অপর ৬জন হলেন-সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি, ঢাকা-১২ আসনের এমপি আসলামুল হক এবং সাতক্ষীরা-২ আসনের এমপি এমএ জব্বার।
এদিকে গত ২১ আগস্ট আবদুল মান্নান খান, মাহবুবুর রহমান এবং আবদুর রহমান বদির বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় পৃথক ৩টি মামলা করে দুদক। ওই মামলার পর সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান গত ২৪ আগস্ট আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলে জানা যায়।
ঢাকা,একে,২৫ আগস্ট,টাইমনিউজবিডি.কম,এসআর





