আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ রিট করা হয়।

উল্লেখ্য, ৭ আগস্ট সোমবার তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর দুই বছরের জন্য আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সোমবারই কাজে যোগ দিয়েছেন।