তাজরিন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিলের পরবর্তী শুনানি হবে আগামী ৯ মার্চ।
বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। বুধবার এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়।
গত ১২ ফেব্রুয়ারি সরকারি আইনজীবী খন্দকার আব্দুল মান্নান জামিন বাতিল চেয়ে আবেদন করেন।
জামিন বাতিলের আবেদনে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের অবহেলার কারণে তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারা জামিন পেলে সাক্ষীদের ভয়ভীতি দেখাতে পারেন। এ জন্য জামিন বাতিল হওয়া জরুরি। কারণ গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার অনেক পরে তারা আদালতে আত্মসমর্পণ করেন।
আবেদনে আরও উল্লেখ্য করা হয়, আসামি মিতা জামিন পেলে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই আসামির জামিন বাতিল করা প্রয়োজন।
গত ১০ ফেব্রুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিম ইসমাঈলের আদালত ২০ হাজার টাকা বন্ডে মাহমুদা আক্তার মিতার এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এছাড়া প্রতি সপ্তাহের রোববার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি রোববার বিচারক তাজুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাজরিনের মালিক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী চেয়ারম্যান মাহমুদা আক্তার। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
[b]ঢাকা, জিই ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
তাজরিন চেয়ারম্যানের জামিন বাতিলের পরবর্তী শুনানি ৯ মার্চ
তাজরিন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিলের পরবর্তী শুনানি হবে আগামী ৯ মার্চ। বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। বুধবার এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়।





