দশম সংসদ নির্বাচনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি চ্যালেঞ্জ করে নোটিশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করায় দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে না পেরে জাতীয় পার্টির ( জেপি) মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার হেবজুর রহমান ১১ ফেব্রুয়ারি আইনমন্ত্রীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদন করেন।
আবেদনে দুদকের লিগাল অ্যাডভাইজার (আইনি উপদেষ্টা) হিসেবে সরকারি লাভজনক পদে থেকে সংসদ সদস্য পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনকেও বাতিল ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ ভূঁইঞা জানান, ১১ ফেব্রুয়ারি দায়ের করা রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে বিবাদী করা হয়।
তিনি জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক না হলেও অবৈধভাবে (জেপি) প্রার্থী খন্দকার হেবজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক দুদকের আইনি উপদেষ্টা হিসেবে লাভজনক পদে থেকে নির্বাচন করেছেন। সংসদ সদস্য হওয়ার পরে তিনি দুদক থেকে আইনি উপদেষ্টা হিসেবে পদত্যাগ করেছেন । যা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও সংবিধান পরিপন্থী।[b]
ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
আইনমন্ত্রীকে হাইকোর্টের নোটিশ
দশম সংসদ নির্বাচনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি চ্যালেঞ্জ করে নোটিশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।





