বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন লাইফ সাপোর্টে রয়েছেন।
বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উনি করোনায় আক্রান্ত ছিলেন। আক্রান্ত হওয়ার পর থেকেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। দুদিন আগেও উনার শারীরিক অবস্থা ভালো ছিলো। আমি নিয়মিত খোঁজখবর রাখছি, কথা বলছি। আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়া উনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন খন্দকার মাহবুব হোসেন।
প্রখ্যাত আইনজীবী খন্দকার মাহবুব হোসেন চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এমবি





