আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) এমডি এইচএনএম শফিকুর রহমানকে প্রায় ৭০ হাজার গ্রাহকের কাছ থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফের জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে একাধিকবার আইসিএলের এমডিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
জানা যায়, প্রায় এক যুগ ধরে আইসিএল গ্রুপের মালিক ও কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা ২০০১ থেকে ২০১২ অর্থ বছরের মোট হিসাব দুদকে দাখিল করেনি।
আইসিএলের সম্পদের হিসাব অনুসারে ঢাকা ও কুমিল্লা অঞ্চলে ৯৪৫ কোটি টাকা সম্পদ আছে। প্রতি মাসে লাখে ৩০ শতাংশ লাভের দেয়ার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
২০১৩ সালের ২০ মার্চ আইসিএল গ্রুপের বিরুদ্ধে প্রতারণাপূর্বক ২৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে এ অর্থ আত্মসাতের অভিযোগের পরিমাণ বেড়ে দাড়ায় হাজার কোটি টাকায় দাঁড়ায়।
একে/এসএইচ





