প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আদালত অবমাননা অভিযোগে আগামী ৩ জুন তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশফাকুল কামাল সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালহউদ্দিন দোলন।
আইনজীবী জানান,রাজশাহী,খুলনা,চট্টগ্রাম,সিলেট এবং বরিশাল বিভাগীয় শহরে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের ৭৭ জন কর্মকর্তার চাকুরী স্থায়ীকরণের জন্য ২০১০ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।এরপর একই বছরের ৭ এপ্রিল হাইকোর্ট তাদেরকে চাকুরীতে স্থায়ীকরণের জন্য আদেশ দেয়। বিবাদীদের পক্ষ থেকে আপিল করা হলে ২০১৩ সালের ১আগস্ট আপিল বিভাগ রিটকারীদেরকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নিজ পদে স্থায়ীকরণের আদেশ দেন।
আদালতের আদেশ দীর্ঘদিন পরও বাস্তবায়ন না করার দায়ে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করলে আদালত আজ এ আদেশ দেন।[b]
ঢাকা, কেএ, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
অপরাধ
প্রবাসী কল্যাণ সচিবকে হাইকোর্টে তলব
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আদালত অবমাননা অভিযোগে আগামী ৩ জুন তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।





