তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিক জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম তাদের জামিন মঞ্জুর করেছেন।
জামিন প্রাপ্ত সাংবাদিকরা হলেন, ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ ও প্রতিবেদক আতিকুর রহমান।
গত ১৬ জানুয়ারি ইনকিলাবের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই দিন রাতেই পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালিয়ে বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিসহ চার সংবাদকর্মীকে আটক করে ডিবি পুলিশ।
অভিযানের সময় ইনকিলাবের ছাপাখানা এবং কম্পিউটার বিভাগ সিলগালা করে দেয় পুলিশ। পরে আটকদের মধ্য থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়েছিল।
ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর