বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র প্রধান প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের সহকারি পরিচালক আমিরুল ইসলামকে বিআইডব্লিউটিসি'র প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে জাহাজ নির্মাণ প্রকল্প থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়,বিআইডব্লিউটিসি'র প্রধান প্রকৌশলীর আব্দুর রহিমের বিরুদ্ধে যথাযথভাবে নৌযান পরিদর্শন না করেই নদীপথে চলাচলের জন্য নৌযান মালিকদেরকে ফিটনেস সার্টিফিকেট প্রদান করেন। আর ওই ফিটনেস সার্টিফিকেট প্রদানের মোটা অংকের অর্থ আদায় করেন। এছাড়া তার বিরুদ্ধে লোকজনকে টাকার বিনিময়ে চাকরি প্রদানসহ আরো বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
দুদকের কাছে আরো অভিযোগ রয়েছে,বিআইডব্লিউটিসি'র প্রধান প্রকৌশলীর পদে চাকরির সুবাদে তিনি অসদুপায়ে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আর এসব অভিযোগ দুদকের বাছাই কমিটি যাচাই শেষে অনুসন্ধানের জন্য কমিশনের নিয়মিত সভায় সিদ্ধান্ত হয়।
একে