রাজধানীর রমনা ও শাহবাগ থানার দুটি হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত।
রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হকের আদালতে এ জামিন আবেদন করা হলে শুনানির জন্য এ দিন ধার্য করা হয়।
মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ।
এর আগে ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম তার জামিন নামঞ্জুর করে করাগারে পাঠান। এর পরিপ্রেক্ষিতে রবিবার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করা হয়।
২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগের ভিআইপি রোডে পেট্রোলবোমা হামলায় বাসযাত্রী হাবিবুর রহমান মারা যান। ওই ঘটনায় রমনা থানায় পুলিশ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা (মামলা নং ১(১২)১৩) দায়ের করে।
২০১৩ সালের ২৮ নভেম্বর শাহবাগ শিশুপার্কের সামনের রাস্তায় বোমা নিক্ষেপের পর বাস আইল্যান্ডে উঠে গেলে পথচারী নাহিদ নিহত হন। ওই ঘটনায় শাহবাগ থানার পুলিশ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা (মামলা নং ৫৮(১১)১৩) দায়ের করে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ফখরুলের জামিন শুনানি ৬ এপ্রিল
রাজধানীর রমনা ও শাহবাগ থানার দুটি হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ৬ এপ্রিল ধার্য করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হকের আদালতে এ জামিন আবেদন করা হলে
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে
দীর্ঘ ৩৫ বছর পর আবারও সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই নির্বাচন। রাষ্ট্রপতি পদে মুখোমুখি হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন ফখরুল, চাইলেন ক্ষমা
দীর্ঘ রাজনৈতিক পথচলার সহকর্মীদের সামনে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ করলেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে, কৃতজ্ঞতা জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমানকে। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইলেন তিনি। এরপরই দলীয় সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আবেদন জানান ফখরুল।
২০ আগস্ট ভোট রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি ফখরুল-অলি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আমি কিছুই জানি না, দল থেকেও বলা হয়নি: ফখরুল
বিএনপি নতুন রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিচ্ছে- এমন খবর গণমাধ্যমে চাউর হয়েছে। তবে এ বিষয়ে নিজে কিছু জানেন না বলে গণমাধ্যমকে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: ফখরুল
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















