মানহানির মামলায় বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলসহ তিনজন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।

সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিন সাংবাদিক। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(এমএম) নূরু মিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত অন্য দু'জন হলেন চ্যানেলটির প্রতিবেদক দীপ আজাদ ও টকশোর উপস্থাপক কামরান করিম।

২০১৩ সালের ২৩ জানুয়ারি টকশোতে প্রচারিত বক্তব্যে মানহানির অভিযোগে হিযবুত তাওহিদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে আমির মশিউর রহমান মামলাটি দায়ের করেন।

এআর