রাজধানীর পল্লবীতে ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৭ একর জমি বরাদ্দে দুর্নীতি মামলার পুন: তদন্তের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসসহ ৫জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ওই ৫ জনকে তলবি নোটিশ পাঠিয়েছেন।
জানা যায়, আগামী ২১ জানুয়ারি সকাল ১০ টায় নোটিশ প্রাপ্ত সাবেকমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, পরিচালক মেহেদী হাসান, সাবেক উপ-পরিচালক (এস্টেট) ও গৃহায়ণের বর্তমান সদস্য মোঃ আজহারুল হককে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়, গত ৮ নভেম্বর এ মামলার সাবেক তদন্ত কর্মকর্তা (সদ্য বিদায়ী) যতন কুমার রায় তার তদন্ত প্রতিবেদনে এ ৫ জনকে আসামি করার সুপারিশ রেখে কমিশনে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু কমিশন তার প্রতিবেদন আমলে না নিয়ে গত ১৫ জানুয়ারি মামলাটি নতুন করে তদন্তের জন্য উপ পরিচালক হামিদুল হাসানকে দায়িত্ব দেয়।
জানা যায়, গত বছর ৬ মার্চ দুদকের তৎকালিন উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, সাবেক উপ-পরিচালক (এস্টেট) মোঃ আজহারুল হক, কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিয়ার রহমান।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেয়া হয়। তখন জমির বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা । এর ফলে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষতি হয়।
৮ মাস ধরে মামলাটির তদন্ত হয়। আর এ মামলায় মির্জা আব্বাসকে আসামি করা না হলেও তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে আসে। ফলে তাকে দু’দফা জিজ্ঞাসাবাদও করা হয়। আলমগীর কবিরকেও একবার জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তিনি দুদকে হাজির হননি। তবে তদন্ত পর্যায়ে আসামি কোষাধ্যক্ষ মনসুর আলমকে আসামি থেকে বাদ দেয়া হয়।
একে,





