অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সোমবার সকাল সোয়া ৮টার দিকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপপরিচালক রতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এনামুল হকের দেয়া হলফনামার সূত্র ধরে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
তিনি ছাড়াও আরও ছয় প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্যের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
এরইমধ্যে একই অভিযোগে প্রাক্তন গণ পূর্তমন্ত্রী এম এ মান্নান, প্রাক্তন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মাহবুবুর রহমান, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





