[b]ঢাকা:[/b] নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ১৩ নভেম্বর দুদক সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। পরে তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। পরে সাত দিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। এই অভিযোগে ১১ ডিসেম্বর রমনা মডেল থানায় জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় তিনি হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান।
জেসমিন ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
হলমার্ক চেয়ারম্যানের আগাম জামিন
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
চেয়ারম্যানের জুয়ার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উগ্রবাদ-অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান চেয়ারম্যানের
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া
পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।
















