প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিমানের মহাপরিচালক রাজপতি সরকারসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
বাংলাদেশ বিমানেরএই ৬ কর্মকর্তার মধ্যে রয়েছেন, মহাপরিচালক রাজপতি সরকার, সাবেক পরিচালক মো. আজিজুল্লাহ, পরিচালক ক্যাপ্টেন কামাল সাঈদ, ক্যাপ্টেন মো. শামিম আহমেদ, ক্যাপ্টেন জামিল হোসেন, অপারেশন অফিসার এসএম লিয়াকত হোসেন।
বিমানের আরও ২ কর্মকর্তার আজ দুদকে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা দেশের বাইরে অবস্থান করায় আসেনি বলে জানান দুদক কর্মকর্তারা। এই ২ জন হলেন- বিমানের ফার্স্ট অফিসার নাসিমূল আউয়াল বর্তমানে কুয়েত এয়ারলাইন্সে বদলি হয়ে দেশের বাইরে আছেন। অপরজন প্রকৌশলী আব্দুল মান্নান বর্তমানে সপরিবারে কানাডায় অবস্থান করছেন।
২৮ এপ্রিল এই ৮ কর্মকর্তাকে দুদক তলবি নোটিশ পাঠায়।
[b]ঢাকা,একে,৭মে (টাইমনিউজবিডি.কম) জেআই[/b]
বিমানের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিমানের মহাপরিচালক রাজপতি সরকারসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা
মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য দুই আসামি হলেন মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।
















