বিআইডব্লিউটিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নজরুল ইসলাম লস্করের বিরুদ্ধে এমভি সোনারগাঁও মেরামত,ফেরি সেবা এবং জ্বালানি তেলসহ প্রায় ৩৪ কোটি সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক।
গত রোববার দুর্নীতি দমন কমিশনের এক সভায় এই বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সহকারি পরিচালক রেভা হাওলাদরকে দায়িত্ব দেয় হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
এদিকে অভিযোগ রয়েছে,বিআইডব্লিউটিসির ওই প্রকৌশলী নারায়ণগঞ্জ জেলা এমভি সোনারগাঁও মেরামতের নামে ২০ কোটি টাকা,ফেরি সেবার নামে ১৪ কোটি টাকা এবং জ্বালানিখাতের ১৭ লাখ ৫০ হাজার ১৮ টাকা আত্মসাত করেন।
এদিকে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং ঠিকাদারদের যোগসাজশে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকের হাট থেকে মাদারীপুর কুমর নদ পর্যন্ত নদী খননের নামে প্রায় ১১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
গতবছর ৩১ ডিসেম্বর এই অভিযোগটি দুদকে আসে। পরে ওই অভিযোগ যাচাই বাছাই শেষে গত ৪ মে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগের জন্য নথি উপস্থাপন করেন উপপরিচালক মো. বেনজির আহমেদ। দুদক এই বিষয়ে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।
পানি উন্নয়ন বোর্ড: পানি উন্নয়ন বোর্ডের গোপালগঞ্জ জেলার প্রকৌশলী আবু সাইদ শিকদার এবং ঠিকাদার আবুর কারাম আজাদের বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মাণ প্রকল্পের ২৮ কোটি সাড়ে ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
অভিযোগ রয়েছে গোপালগঞ্জ জেলার তারাইশ পাচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ বাধ দ্বিতীয় পর্যায়ে নির্মাণ সঠিকভাবে না করে ওই টাকা আত্মসাত করেন। এই অভযোগটি গত বছর ৩১ ডিসেম্বরে দুদকে আসে। গত ৩০ মার্চ যাচাই বাছাই শেষ করেন। পরে অনুসন্ধানের জন্য উপস্থাপন করেন উপপরিচালক মো. বেনজির আহমেদ। দুদক তার আবেদন গ্রহণ কওে অনুসন্ধানের নির্দেশ দেয়।
[b]ঢাকা, একে, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
বিআইডব্লিউটিসির প্রকৌশলীর সোয়া ৩৪ কোটি টাকা আত্মসাত, অনুসন্ধানে দুদক
বিআইডব্লিউটিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নজরুল ইসলাম লস্করের বিরুদ্ধে এমভি সোনারগাঁও মেরামত,ফেরি সেবা এবং জ্বালানি তেলসহ প্রায় ৩৪ কোটি সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক





