রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় বাসদ নেতা গ্রেফতার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির আহ্বায়ক দেবাশিষ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে মহানগরীর কাজলা এলাকা থেকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর হোসেন খন্দকার জানান, রাবিতে গত ২ ফেব্রুয়ারি সহিংসতার ঘটনায় অংশ নেন দেবাশিষ রায়। তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা আছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শনিবার তাকে আটক করা হয়েছে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ





