জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে করা রিভিউ এবং মৃত্যুদণ্ড বহাল রাখার জন্য রাষ্ট্রপক্ষের করা রিভিউ দু’টি সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের কার্যতালিকায় এসেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধানী ৪ সদস্যের বেঞ্চে এ আবেদন দু’টির শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় ১৩৮ নম্বরে আছে আল্লামা সাঈদীর মামলাটি।

এর আগে গত সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আগামী বৃহস্পতিবার সাঈদীর রিভিউ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এমবি