ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তৃতীয় ও ষষ্ঠ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্পের নামে ৩ হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)র প্রধান প্রকৌশলী (উৎপাদন) খালেদ মাহমুদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান গত ১৫ অক্টোবর  পিডিবি’র প্রধান প্রকৌশলীকে এ তলবি নোটিশ পাঠান।   নোটিশে আগামি ২৩ অক্টোবর সকাল ১০টায় তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।


জানা যায়, ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তৃতীয় ও ষষ্ঠ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্পের নামে ৩ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন।

দুদক ইতিমধ্যেই প্রস্তাবিত এ প্রকল্পের প্রজেক্ট প্রোফাইল (পিপি), পিপি অনুমোদন রেজুলেশন, প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন, পিপি অনুমোদন বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার অনুমোদন বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সুইজারল্যান্ড কনসোর্টিয়াম আলথামস এবং সিএনসি (চায়না)’র সঙ্গে পিডিবি’র চুক্তির কপিসহ ৭ ধরণের নথি তলব করেছে।

একে