জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা ৩টি লিভ টু আপিলের শুনানি চলছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ শুনানি শুরু হয়।

খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন।

রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। দুদকের পক্ষে আদালতে উপস্থিত আছেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গতকাল মুলতুবির পর আজ পুনরায় শুনানি শুরু হলো।

কেএ/ এআর